News Flash

  • Home
  • দেশ
  • মৎস্যজীবীদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাজীব রঞ্জন সিং
Image

মৎস্যজীবীদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাজীব রঞ্জন সিং

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): মৎস্যজীবীদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মৎস্য দফতরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের নিরাপত্তা দিতে সমুদ্রে মাছ ধরার ভেসেলগুলিতে এক লক্ষ ট্রান্সপন্ডার বসানোর সিদ্ধান্ত নিয়েছে। মৎস্য দফতরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং মঙ্গলবার নতুন দিল্লিতে মৎস্য ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি ব্যবহার নিয়ে এক জাতীয় সম্মেলনে বলেন, কোনও মৎস্যজীবী মাছ ধরার সময় সামুদ্রিক জলসীমা পেরিয়ে গেলে এই ট্রান্সপন্ডার সে ব্যাপারে সতর্ক করতে সাহায্য করবে। দেশের অর্থনীতিতে মৎস্য ক্ষেত্রের এক বড় ভূমিকা রয়েছে উল্লেখ করে মৎস্যমন্ত্রী বলেন, মৎস্যজীবীদের ব্যবসা বাড়াতে মহাকাশ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। দেশের তিন কোটি মানুষ মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত। সরকার তাদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top