News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাইক দূর্ঘটনায় মৃত্যু কলেজ পড়ুয়া ছাত্রের, আহত দুই
Image

বাইক দূর্ঘটনায় মৃত্যু কলেজ পড়ুয়া ছাত্রের, আহত দুই

আগরতলা, ১৩ আগস্ট : নিমন্ত্রণ শেষে বাড়ি ফেরার পথে বাইক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কলেজ পড়ুয়া ছাত্রের। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই জন। বর্তমানে আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে বন্ধুর বাড়ি থেকে নিমন্ত্রণ শেষে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে চম্পকনগর কলাবাগান এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে। তাতে বাইকে থাকা তিন বন্ধু রাস্তায় ছিটকে পড়ে। এলাকাবাসীরা বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সাথে সাথে তারা জিরানিয়া দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা তাদের উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে খরাং দেবর্বমাকে(২০) মৃত বলে ঘোষণা করেন। বাকি দুইজনের অবস্থা আশঙ্কা জনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। 

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top