News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুনরায় ভোট গণনার দাবিতে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধে সামিল মথার কর্মীরা
Image

পুনরায় ভোট গণনার দাবিতে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধে সামিল মথার কর্মীরা

আগরতলা, ১৩ আগস্ট: খোয়াই ব্লকের দুটি পঞ্চায়েতে ভোট গণনা হয়নি। পাশাপাশি, গণনা কেন্দ্র থেকে তিপরা মথার কর্মীদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন মথার কর্মীরা। পর্রবতী সময়ে খোয়াই থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ পুনরায় ভোট গণনার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বেলফাং এলাকায় খোয়াই- আগরতলা সড়ক অবরোধে সামিল হয়েছেন তিপরা মথার কর্মীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।  

ঘটনার বিবরণে রামচন্দ্রঘাটের তিপরা মথার সহ সভাপতি রঘু কুমার দের্ববমা জানিয়েছেন, গতকাল রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে। খোয়াই ব্লকের অধীনে ৫টি পঞ্চায়েত রয়েছে। যার মধ্যে গতকাল গণনা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ৫টি ব্লকের মধ্যে দুটি ব্লকে গণনা হয়নি বলে অভিযোগ করেন তাঁর। আরও অভিযোগ, ভোট কেন্দ্রে মথার কর্মীদের শাসক দলের কর্মীরা জোরপূর্বক বের করে দিয়েছেন। পরর্বতী সময়ে খোয়াই থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আজ এরই প্রতিবাদে মথার কর্মীরা অনির্দিষ্টকালের জন্য খোয়াই-আগরতলা সড়ক অবরোধে সামিল হয়েছেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাদের দাবি, ওই দুটি আসনে পুনরায় গণনা করা হোক।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top