News Flash

Image

হর ঘর তিরঙ্গা’ : হাইলাকান্দিতে অনুষ্ঠিত কনসার্ট

হাইলাকান্দি (অসম), ১২ আগস্ট (হি.স.) : হাইলাকান্দিতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অধীনে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি টাউন হল-এ এক কনসার্ট বা সংগীতচক্রের আয়োজন করা হয়। এতে বিভিন্ন জনগোষ্ঠীর সংগীত, নৃত্য-কলা পরিবেশন করা হয়েছে। জেলাশাসক নিসর্গ হিভারে প্রদীপ প্রজ্বলন করে এই সংগীতচক্রের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজেপি ও কংগ্রেসের জেলা সভাপতি যথাক্রমে স্বপন ভট্টাচার্য ও শামসুদ্দিন বড়লস্কর প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন। বক্তারা স্বাধীনতা সংগ্রামে কবি-সাহিত্যিকরা তাঁদের লেখনীর মাধ্যমে যে জাতীয়তাবোধ জাগ্রত করার প্রচেষ্টা চালিয়েছেন তা স্মরণ করেন। অনুষ্ঠানে ১৫ জন স্বাধীনতা সংগ্রামীর উত্তরাধিকারীকে সংবর্ধনা জানানো হয়েছে। এছাড়া এক বিরাট ক্যানভাসে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে স্বাক্ষর প্রদান করেন অতিথিরা।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top