News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশের পণ্য ব্যবহার বর্জন করার ডাক রাজ্যে

বাংলাদেশের পণ্য ব্যবহার বর্জন করার ডাক রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বাংলাদেশে হিন্দু সমাজের উপর আক্রমণের ঘটনার  প্রতিবাদে  বাংলাদেশী পণ্য বর্জন করার ডাক দিল রাজ্যের নাগরিক সমাজের একাংশ।  শুক্রবার আগরতলা যোগেন্দ্রনগর রেলস্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েকজন নাগরিক।
বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সেখানে ভয়ানক অরাজকতার পরিবেশ তৈরি হয়। এই পরিস্থিতিতে সেখানে হাসিনার আওয়ামী লীগ রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর সহ সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা সংগঠিত হচ্ছে।একাংশ ক্ষেত্রে হিন্দুদের ধর্মীয় স্থান আক্রান্ত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বাড়িঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এসব ঘটনার প্রতিবাদের সোচ্চার হয়েছেন আগরতলার নাগরিক সমাজের একাংশ। বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার বন্ধে দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশী বিভিন্ন পণ্য বর্জনের ডাক দিয়েছেন প্রতিবাদী নাগরিকরা।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top