নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.) : জগদীপ ধনখড়ের সঙ্গে বিতর্কে জড়ালেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। এই বাদানুবাদ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অমিতাভ বচ্চনের নামের সঙ্গে জয়া বচ্চনের নাম যোগ করা নিয়ে রাজ্যসভায় ক্ষোভে ফেটে পড়েন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। ভরা সংসদে দাঁড়িয়েই চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কথার বিরোধিতা করেন তিনি। জগদীপ ধনখড়ের সুর নিয়ে প্রশ্ন তোলেন জয়া। সপা সাংসদ বলেন, চেয়ারম্যানের ব্যবহৃত শব্দগুলি মোটেও সঠিক ছিল না। রাজ্যসভায় দাঁড়িয়ে জয়া বচ্চন বলেন, জগদীপ ধনখড় যে ভাষায় তাঁর সঙ্গে কথা বলেন, তা ঠিক নয়। শুধু তাই জয়া বচ্চন আরও বলেন, জগদীপ ধনখড় হয়ত অধ্যক্ষের চেয়ারে বসে থাকতে পারেন কিন্তু তাঁরা সংসদে একে অপরের সহকর্মী। তিনি শিল্পী। তাই মানুষের মুখের ভাব এবং তা প্রকাশের ভাষা খুব ভাল করে জানেন, বোঝেন বলে মন্তব্য করেন জয়া বচ্চন। সেই সময় পালটা উত্তর দেন রাজ্যসভার চেয়ারম্যান। তিনি বলেন, জয়াজি বসুন। আপতি তো শিল্পী, তাই নিশ্চয়ই জানেন অভিনেতারা যখন ক্যামেরার সামনে থাকেন, তখন পরিচালকের কথা শুনতে হয় তাঁদের। তাই এই হাউসের নিয়ম, নীতিও তাঁদের মানতে হবে বলে মন্তব্য করেন জগদীপ ধনখড়।

রাজ্যসভায় জগদীপ ধনখড়ের সঙ্গে বিতর্কে জড়ালেন জয়া বচ্চন
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















