News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শাসকদলের হামলা হুজ্জতি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে: বিরোধী দলনেতা
Image

শাসকদলের হামলা হুজ্জতি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট: শাসকদলের হামলা হুজ্জতি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তাঁর কথায়, এদিন সকাল থেকেই রাজ্যের যেকটি জায়গায় ভোট হয়েছে সেখানে বাধা প্রাপ্ত হয়েছেন বিরোধী দলের ভোটার এবং কর্মীরা। এমনকি বিজেপির টিকিট না পেয়ে যার নির্দল হিসেবে নির্বাচনে লড়াই করছিলেন তাদেরকেও আক্রমণ করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন এবং আরক্ষা প্রশাসন এর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

তিনি আর বলেন, ৭০শতাংশেরও বেশি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। যে কয়েকটি আসনে নির্বাচন হয়েছে তা নিয়েও যথেষ্ট চিন্তায়  বিজেপি। সে কারণেই সেখানেও হামলা হুজ্জতি সহ পোলিং এজেন্টদের মারধর, ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি ভোটাররা কাকে ভোট দান করছেন সেই ছবি তুলে এনে দেখানোর জন্য হুমকি দিয়েছে বিজেপি কর্মীরা, এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা।

এদিন সাংবাদিক সম্মেলনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ ও তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। বিরোধী এবং নির্দল প্রার্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তিনি। এছাড়াও জিরানিয়া, বামুটিয়া, মেখলিপাড়া সহ একাধিক জায়গায় ভোটকেন্দ্রে যেতে বাধা দান করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ঋষ্যমুখ ব্লকেও একইভাবে ভোটারদের বাধাদান করা হয়েছে। পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা।

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরায় ভোটের একটি ঐতিহ্য ছিল। উৎসবের মেজাজে এখানে ভোট হতো। কিন্তু বর্তমানে সেটি বিলুপ্ত হয়ে গেছে। পাশাপাশি যেসব জায়গায় ভোটে হামলা হুজ্জতি সহ ভোটারদের প্রভাবিত করা হয়েছে সেসব এলাকায় পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

পাশাপাশি বাংলাদেশের বিষয়ে বলতে গিয়ে তিনি রাজ্যবাসীকে আহবান করেন, পার্শ্ববর্তী দেশে যে পরিস্থিতি হয়েছে তা নিয়ে আবেগ, উৎকণ্ঠা রয়েছে রাজ্যসহ দেশবাসীর। সেটা স্বাভাবিক। তবে পার্শ্ববর্তী দেশের বিষয় নিয়ে রাজ্য যেন কোন ধরনের সাম্প্রদায়িক উস্কানি অথবা বিষয়গুলিকে অতিরঞ্জিত করে রাজ্যের কাছে ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা না করা হয়, তার আহ্বান জানান জিতেন্দ্র চৌধুরী।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top