News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পঞ্চায়েত ভোট : ভোটাধিকার প্রয়োগ মন্ত্রী সহ বিশিষ্ট জনের
Image

পঞ্চায়েত ভোট : ভোটাধিকার প্রয়োগ মন্ত্রী সহ বিশিষ্ট জনের

আগরতলা, ৮ আগস্ট : সকাল থেকেই শুরু হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ফলে, রাজ্য মন্ত্রিসভার সদস্য বিধায়ক এবং বিশিষ্টজনেরা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।  

আজ দুপুর সোয়া বারোটা নাগাদ কৈলাসহরের বিলাশপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্হ পেচারডহর সিনিয়র বেসিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি এদিন সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, ভোটাধিকার প্রয়োগ করে ভালো লাগছে। বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যেই ১১ টি আসনের মধ্যে ১০ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে। শুধুমাত্র একটি আসনে ভোট হচ্ছে। ওই আসনেও বিজেপি বিপুল ভোটে জয়ী হবে, দৃঢ়তার সাথে বলেন তিনি। 


নিজের ভোটাধিকার প্রয়োগ করে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যবাসী উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করছেন।কৈলাসহরের বিলাশপুর গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। 

এদিকে, সকাল ৮ টায় নুরপুর সিনিয়র বেসিক স্কুলে  ভোট দিয়েছেন ত্রিপুরা রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা কৈলাসহরের প্রাক্তন বিধায়ক মোবস্বর আলী। এদিন তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে নুরপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দল পরিচালনা করেছে। কংগ্রেস দলের স্বজনপোষণের বিরুদ্ধে নুরপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ এবার বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তৎসঙ্গে, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান কৈলাসহরের টিলাবাজার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে সকাল নয়টায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান ঊনকোটি জেলা পরিষদের দুই নং আসনের কংগ্রেস প্রার্থী এবং একই সাথে গৌরনগর পঞ্চায়েত সমিতির তিন নং আসনেও কংগ্রেস প্রার্থী। টিলাবাজার স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে মো: বদরুজ্জামান সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং ঊনকোটি জেলা পরিষদ আসনে জয় নিশ্চিত এবং গৌরনগর পঞ্চায়েত সমিতি এবার কংগ্রেস দল দখল করবে। এর পাশাপাশি গৌরনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দল দখল করবে বলে দাবি করেন তিনি। 

পঞ্চায়েত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি বলেন, ভোটদান গণতান্ত্রিক রাষ্ট্রের একটি পবিত্র কাজ, যা গনতান্ত্রিক উৎসব হিসেবেও পরিচিত। আজ ত্রিস্তর পঞ্চায়েতের ভোটদান পর্বে নিজেকে অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দিত ও গৌরব বোধ করছি। রাষ্ট্রহিতে ভোটদান করার জন্য সকলের কাছে তিনি আবেদন রেখেছেন। 

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top