News Flash

  • Home
  • দিনের খবর
  • ১০০ গ্রাম বেশি হওয়ায় বাতিল ভিনেশ; ঊষার সঙ্গে কথা মোদীর, বিবৃতি মনসুখের
Image

১০০ গ্রাম বেশি হওয়ায় বাতিল ভিনেশ; ঊষার সঙ্গে কথা মোদীর, বিবৃতি মনসুখের

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): ভিনেশ ফোগাট মহিলাদের ৫০ কেজি বিভাগের কুস্তিতে ফাইনালে উঠেছিলেন। কিন্তু বুধবার তাঁর ওজন ৫০ কেজি থেকে প্রায় ১০০ গ্রাম বেশি বলে জানা যায়। তখনই প্রতিযোগিতা থেকে বাতিল করা হয় ভিনেশকে। এ প্রসঙ্গে বুধবার সংসদে বিবৃতি দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। লোকসভায় মনসুখ মান্ডভিয়া বলেছেন, “আজ ভিনেশের ওজন ৫০ কেজি ১০০ গ্রাম পাওয়া গিয়েছে এবং তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ)-এর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আইওএ সভাপতি পিটি ঊষা প্যারিসে আছেন, প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন… সরকার তাঁকে (ভিনেশ ফোগাট) সমস্ত সুবিধা প্রদান করেছে।উল্লেখ্য, ভিনেশ ফোগাটকে প্যারিস অলিম্পিক থেকে বাতিল করে দেওয়া হয়েছে। সেই ঘটনায় ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঊষার কাছ থেকে প্রধানমন্ত্রী জানতে চান, ঠিক কী ঘটেছে। এই পরিস্থিতিতে ভারত কী কী করতে পারে, সেটাও জানতে চান মোদী। প্রধানমন্ত্রী এটাও বলেন, এই শাস্তির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানালে যদি ফোগাটের কোনও লাভ হয়, তা হলে সেটাও যেন করা হয়। প্যারিস থেকেই পিটি ঊষা বলেছেন, “ভিনেশের অযোগ্যতা খুবই বেদনাদায়ক। আমি কিছুক্ষণ আগে অলিম্পিক ভিলেজ পলিক্লিনিকে ভিনেশের সঙ্গে দেখা করেছিলাম এবং তাঁকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, ভারত সরকার এবং সমগ্র দেশের সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছি। আমরা ভিনেশকে সমস্ত চিকিৎসা প্রদান করছি।”

Releated Posts

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: এখনও যোগাযোগহীন ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১ জন

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top