News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওয়ানাডের ভূমিধসকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক, সংসদে দাবি রাহুলের
Image

ওয়ানাডের ভূমিধসকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক, সংসদে দাবি রাহুলের

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): ওয়ানাডের ভূমিধসকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক, বুধবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় এই দাবি করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একইসঙ্গে ভারত সরকারের কাছে তাঁর আর্জি, ওয়ানাডের জন্য একটি বিস্তৃত পুনর্বাসন প্যাকেজ দেওয়া হোক। এদিন লোকসভায় রাহুল গান্ধী বলেছেন, “আমি কিছু দিন আগে আমার বোনের সঙ্গে ওয়ানাড গিয়েছিলাম এবং আমি নিজের চোখে বেদনা ও যন্ত্রণা দেখেছি। ২০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ।”বিরোধী দলনেতা রাহুল গান্ধী আরও বলেছেন, “আমি কেন্দ্র ও রাজ্য সরকার, এনডিআরএফ, এসডিআরএফ, সেনা, নৌবাহিনী, কস্ট গার্ড, ফায়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্যদের কাজ এবং কর্ণাটক, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলির সহায়তার প্রশংসা করতে চাই। এটি একটি বিশাল ট্র্যাজেডি।”

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top