News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা
Image

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

কলকাতা, ৬ আগস্ট (হি.স.) : উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জারি থাকছে কমলা সতর্কতা। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরেও। এর মধ্যে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে।হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত। আর তার প্রভাবেই বৃষ্টি জারি রয়েছে বাংলায়। অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এলাকা। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ এলাকার উপর দিয়ে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সীমান্তে বিস্তৃত। পাশাপাশি এদিন দক্ষিণবঙ্গেও ফের বাড়তে পারে বৃষ্টি। এদিন ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। পাশাপাশি বাকি জেলাগুলিতে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top