News Flash

  • Home
  • দিনের খবর
  • বিমায় জিএসটি নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের
Image

বিমায় জিএসটি নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.) : জিএসটি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সংসদের সামনে প্রতিবাদ ইন্ডি জোটের সদস্যদের। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করতে হবে, এই দাবি তুলে মঙ্গলবার প্রতিবাদ দেখান তাঁরা। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। মঙ্গলবার অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের মকরদ্বারের সামনে হাজির হয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা। রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, সুদীপ ব্যানার্জি, সাগরিকা ঘোষ-সহ একাধিক বিরোধী দলের বহু সাংসদ। এই নিয়ে রাহুল গান্ধী বলেন, অসুস্থতায় যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য আমজনতা কষ্ট করেই বিমার প্রিমিয়াম দেয়। কেন্দ্রীয় সরকার এই বিমা থেকে ২৪ হাজার কোটি টাকা কর হিসাবে নিচ্ছে। ইন্ডি জোট এই চিন্তাধারার বিরোধিতা করে। স্বাস্থ্য ও জীবন বিমাকে জিএসটি মুক্ত করতে হবে বলেও দাবি জানান তিনি।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top