News Flash

  • Home
  • দিনের খবর
  • মেঘভাঙা বৃষ্টি: হিমাচলের কংগ্রেসি মুখ্যমন্ত্রীকে তোপ কঙ্গনার
Image

মেঘভাঙা বৃষ্টি: হিমাচলের কংগ্রেসি মুখ্যমন্ত্রীকে তোপ কঙ্গনার

শিমলা, ৬ আগস্ট (হি.স.) :  দিল্লি থেকে ফিরে হিমাচল প্রদেশের  ধস কবলিত এলাকায় গেলেন মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। ধস কবলিত এলাকায় গিয়ে মঙ্গলবার কংগ্রেস-শাসিত মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কুর বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা। মেঘভাঙা বৃষ্টিতে বিদ্ধস্ত হিমাচল। ধস নেমেছে হিমাচল প্রদেশের একাধিক জায়গায়। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে  শিমলা, কুল্লু, মানালি, মান্ডি-সহ একাধিক এলাকায়। ধস কবলিত এলাকায় গিয়ে কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কুর বিরুদ্ধে এদিন তোপ দাগেন কঙ্গনা। তিনি বলেন, হিমাচল প্রদেশের রাজ্য সরকার কী করছে তা সকলের সামনে রয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে অর্থসাহায্য পাঠানো হচ্ছে, অথচ সেই টাকা মুখ্যমন্ত্রী বিপন্ন মানুষের কাছে পৌছে দিচ্ছেন না বলে অভিযোগ করেন। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা দরকার বলেও দাবি তোলেন কঙ্গনা।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top