News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক কেন্দ্রের
Image

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক কেন্দ্রের

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র। মঙ্গলবার সকালে সর্বদলীয় বৈঠক শুরু হয় সংসদে। সেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গোটা পরিস্থিতি বর্ণনা করেন সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়া বিভিন্ন দলের সাংসদদের কাছে। কেন্দ্রীয় সরকারের ডাকা এই সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু-সহ সরকার পক্ষের একাধিক প্রতিনিধি। পাশাপাশি উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি-সহ বিরোধী দলের সাংসদরা।

উল্লেখ্য, গত জুলাই মাস থেকে সংরক্ষণ বিরোধিতায় আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। প্রাথমিকভাবে ছাত্র আন্দোলন বলে শুরু হলেও পরবর্তীকালে সেই আন্দোলন সর্বাত্মক আকার নেয়। সেই আন্দোলনের আবহে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। সোমবার বাংলাদেশে আওয়ামী লিগ সরকারের পতন হয়। দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। তিনি চলে আসেন ভারতে।

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top