News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দিল্লির সাথে প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দিল্লির সাথে প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ আগস্ট: বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দিল্লির সাথে প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে। যখন যা নির্দেশ আসবে সে অনুযায়ী কাজ করা হবে। আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। পাশাপাশি, মুখ্যসচিব, বিএসএফ, আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের মহা নির্দেশককে সীমান্তে কঠোর নজরদারি রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।   

এদিন তিনি বলেন, সীমান্তে কড়া নজরদারি রাখা হচ্ছে। এ মুহুর্তে কেউ সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করতে পারবে না। মুখ্যসচিব, বিএসএফ, আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের মহা নির্দেশককে সমস্যা হলে একসাথে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।এদিন তিনি আরও বলেন, আগস্ট: বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দিল্লির সাথে প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে। যখন যা নির্দেশ আসবে সে অনুযায়ী কাজ করা হবে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top