আগরতলা, ৬ আগস্ট: বিশালগড়ের বিধায়ক তথা যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের বিস্ফোরক পোস্ট ঘিরে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ও তোলপাড় শুরু হয়েছে।
আজ সামাজিক মাধ্যমে সুশান্ত দেব নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি লিখেন, বিশালগড়ে বিধায়ক গৌতম প্রসাদ দত্তের খুন হয়েছে। এই বিশালগড়েই বিধায়ক পরিমল সাহার খুন হয়েছে। কিন্তু তাদের মায়ের চোখের জলের সম্মান দেওয়া হয়নি।
তিনি আরও লিখেন, আমি আমার প্রাণের গোটা বিশালগড়বাসীর কাছে বিনম্রভাবে অনুরোধ করব আগামীদিনে বিশালগড়ে যদি বিধায়ক সুশান্ত দেবের কিছু হয় আমার মায়ের চোখের জলের যেন সম্মান দেওয়া হয়।

