News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, এখনও বিপর্যস্ত জনজীবন
Image

হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, এখনও বিপর্যস্ত জনজীবন

শিমলা, ৫ আগস্ট (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে বিগত কিছুদিন ধরেই বিধ্বস্ত হিমাচল প্রদেশ। গিয়েছে একাধিক প্রাণ। নিখোঁজ বহু। তাঁদের খোঁজে চলছে অভিযান। একসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় জওয়ান ও আধা সামরিক বাহিনীর সদস্যরা। ধসের কারণে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে একেকটি গ্রাম।

সোমবার জানা গেছে, এবার লাহৌল-স্পিতিতে মেঘভাঙা বৃষ্টির ফলে নতুন করে কয়েকটি জায়গায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভাসছে বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও রাস্তা। রাস্তায় জলে আটকে পড়ে যানবাহন। তবে এখনও পর্যন্ত নতুন করে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ৩১ জুলাই হিমাচল প্রদেশে হয় মেঘ ভাঙা বৃষ্টি। তার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানকার কয়েকটি গ্রামে। তারপর থেকে এখনও জারি আছে উদ্ধারকাজ।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top