News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩৭০ অনুচ্ছেদ অপসারণের পঞ্চম বছর, আঁটোসাঁটো নিরাপত্তা জম্মু ও কাশ্মীরে
Image

৩৭০ অনুচ্ছেদ অপসারণের পঞ্চম বছর, আঁটোসাঁটো নিরাপত্তা জম্মু ও কাশ্মীরে

শ্রীনগর, ৫ আগস্ট (হি.স.): দেখতে দেখতে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ অপসারণের ৫ বছর হয়ে গেল। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দানকারী ৩৭০ নম্বর ধারা বিলোপ করা হয়। ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর। এমনকি, হারায় রাজ্যের মর্যাদাও। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ— দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়।সেই ৩৭০ ধারা বিলোপের পঞ্চম বর্ষপূর্তিতে জম্মু ও কাশ্মীরে বাড়ানো হল নিরাপত্তা। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জম্মু ও কাশ্মীরের নানা স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সোমবার ভোররাত থেকেই জম্মু ও কাশ্মীরের আখনুরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। গাড়ি থামিয়ে চলে তল্লাশি। শ্রীনগর-সহ জম্মু ও কাশ্মীরের অন্যত্রও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top