News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে ২৯৭টি এসকফের বোতল সহ ১০ কেজি গাঁজা উদ্ধার
Image

বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে ২৯৭টি এসকফের বোতল সহ ১০ কেজি গাঁজা উদ্ধার

আগরতলা, ৫ আগস্ট: গতকাল গভীর রাতে বিএসএফ এবং পি আর বাড়ি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়েছিল। অভিযানে ২৯৭টি এসকফের বোতল এবং ১০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

ঘটনার বিবরণে রাজনগর পিআর বাড়ি থানার ওসি রতন রবি জানিয়েছেন, গতকাল ৬৯ নং বিএসএফ ব্যাটেলিয়ান-এর কাছে খবর আসে রাজনগর কেন্দ্রের দক্ষিণ রাধানগর এলাকার সখিল দাসের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে পি আর বাড়ি থানার পুলিশ ও বিএসএফ ওই বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানে সখিল দাসের বাড়ির কুঁড়ে ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ ২৯৭টি এসকফের বোতল ও দশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। কিন্তু বাড়ির মালিক সখিল দাসকে পুলিশ গ্ৰেপ্তার করতে পারেনি। বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় সে। 

তিনি আরও বলেন, পুলিশ আইনি প্রক্রিয়া শেষে বাড়ি থেকে উদ্ধারকৃত নেশা সামগ্রী নিয়ে থানায় নিয়ে গিয়েছে। পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। 

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top