News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় সর্বাধিক বৃষ্টিপাত বিলোনিয়ায় ১১৮.৫ এমএম, সর্বনিম্ম খোয়াই জেলায়
Image

ত্রিপুরায় সর্বাধিক বৃষ্টিপাত বিলোনিয়ায় ১১৮.৫ এমএম, সর্বনিম্ম খোয়াই জেলায়

আগরতলা, ৩ আগস্ট: টানা দুইদিন ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছিল। ফলে দক্ষিণ ত্রিপুরা জেলার মহুরী এবং লাওগাং নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছিল। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষজন। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বিকেল চারটা পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত দক্ষিণ জেলার বিলোনিয়া ১১৮.৫ এমএম এবং সর্বনিম্ন খোয়াই ৩ এমএম রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, আজ দিনভর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আজ দিনের সবোর্চ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

মৌসম বিভাগ জানিয়েছে, আজ বিকেল চারটা পর্যন্ত আগরতলায় ৩৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বোধজংনগরে ১৫ এমএম, ডিএম অফিসে ৩১ এমএম, এডি নগর ২১ এমএম, লেম্বুছড়া ৬২.৮ এমএম, সচিবালয়ে ১৬ এমএম, হাওরায়  ২৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

তেমনি, সিপাহীজলা জেলার সোনামুড়ায় ২৬ এমএম, বিশালগড়ে ১৮.৪ এমএম, গজারিয়া ৩৯ এমএম এবং সোনামুড়ার মোহনবাগে ৪৫ এমএম, খোয়াই জেলায় ৩.৪ এমএম এবং তেলিয়ামুড়ায় ২৬ এমএম। তেমনি, গোমতী জেলায় উদয়পুরে ৩৪.৩ এমএম,  অমরপুরে ৮৬.৩ এমএম এবং করবুক ২২.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

তাছাড়া, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া ১১৮.৫ এমএম, সাব্রুমে ১১১ এমএম, বাগাফা ৮৭.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ১২.৬ এমএম, কাঞ্চনপুরে ৩৫ এমএম, কদমতলায় ১৬ এমএম এবং নতুনবাজারে ৩২.৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 তেমনি ঊনকোটি জেলায় কুমারঘাটে ২৯.৬ এমএম এবং কৈলাসহরে ১৮.৩ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় গন্ডাছড়ায় ৫৪.৬ এমএম,  ছাওমনুতে ৩০.৫ এমএম, কমলপুরে ২১.২ এমএম এবং মনুঘাটে ৪০.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top