News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক দুইটি অভিযানে অনুপ্রবেশ এবং গাঁজা পাচার রুখতে সক্ষম বিএসএফ
Image

পৃথক দুইটি অভিযানে অনুপ্রবেশ এবং গাঁজা পাচার রুখতে সক্ষম বিএসএফ

আগরতলা, ২ আগস্ট : গোপন খবরের ভিত্তিতে ফের অনুপ্রবেশ রুখতে সক্ষম হলো বিএসএফ। টিলাবাজার বিওপি এলাকার কাঁটাতারের বেড়ার সামনে থেকে ১৫- ২০ জন অবৈধ অনুপ্রবেশকারীর গতিবেধি লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা। তাদের থামার জন্য বিএসএফ জওয়ানরা নির্দেশ দিলে অনুপ্রবেশকারীরা তা মানতে নারাজ। জোরপূর্বক সীমান্ত বেড়া অতিক্রম করার চেষ্টা করে তারা। তাদের রুখতে জওয়ানরা প্রথমে গ্রেনেড ছুঁড়ে, পরে অনুপ্রবেশকারীরা জওয়ানদের উপর আক্রমণ চালালে বিএসএফ এক রাউন্ডগুলি ছুঁড়ে। এতে অনুপ্রবেশকারীরা পুনরায় বাংলাদেশী ভূখণ্ডে ফিরে যায়। ঘটনায় একটি দা এবং ছুরি উদ্ধার হয়েছে।

শুক্রবারেই সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সোনামুড়া বিওপি এলাকায় পাচারকারীদের রুখে গাঁজা বাজার বন্ধে সমর্থ্য হয় বিএসএফ জওয়ান। পাচারকারীরা বিএসএফের গতিবিধি লক্ষ্য করে তাদের উপর আক্রমণ চালালে প্রাণ রক্ষার্থে বিএসএফ জওয়ানরা দুই রাউন্ড গুলি চালায়। এতে পাচারকারীরা বাংলাদেশের দিকে ফিরে যায়। তল্লাশিতে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে বিএসএফ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top