News Flash

  • Home
  • খেলা
  • রাখাল শীল্ড ফুটবল ফ্লাড লাইটে বীরেন্দ্র-বুলেটসের ম্যাচ দিয়ে শুরু ১৪ই

রাখাল শীল্ড ফুটবল ফ্লাড লাইটে বীরেন্দ্র-বুলেটসের ম্যাচ দিয়ে শুরু ১৪ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাখাল শীল্ড ফুটবল টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবারকার রাখাল শীল্ড ফুটবল টুর্নামেন্ট উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে। এবারকার রাখাল মেমোরিয়াল শীল্ডে স্পন্সররের ভূমিকায় এগিয়ে এসেছে নীলজ্যোতি ট্রাভেলস। স্বাভাবিক কারণে টুর্নামেন্টের নামকরণে হবে নীলজ্যোতি রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্ট। এবারকার আসরে দশটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচ হবে ১৪ আগস্ট সন্ধ্যা ছটায়। এতে বীরেন্দ্র ক্লাব ও নাইন বুলেটস পরস্পরের মুখোমুখি হবে। এছাড়া, অন্য ৮ টি দল হল এগিয়ে চলো সংঘ, লাল বাহাদুর ব্যয়ামাগার, টাউন ক্লাব, ত্রিবেণী সংঘ, জুয়েলস এসোসিয়েশন, ব্লাড মাউথ ক্লাব, পুলিশ রিক্রিয়েশন ক্লাব এবং রামকৃষ্ণ ক্লাব। নকআউট পদ্ধতিতে টুর্নামেন্ট। ২২ ও ২৩ আগস্ট দুটি সেমিফাইনালের পর ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এই ক্রীড়া সূচি ঘোষণা করা হয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top