News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরির অভিযোগে এক নেশাখোর যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলো পুলিশ
Image

চুরির অভিযোগে এক নেশাখোর যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ আগস্ট:
কৈলাসহর থানার পুলিশ এক চোরকে আটক করে আদালতে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধরায় মামলা গ্রহণ করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাসহর থানার পুলিশ এক ছাগল চোরকে কৈলাসহর থানা থেকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে। জানা যায় কৈলাসহর লক্ষ্মীছড়া ব্রিজ সংলগ্ন বাধেরপার এলাকার বাসিন্দা বীরন্দ্র শব্দকরের ছেলে কিষান শব্দকরের বিরুদ্ধে শহরে এলাকায় বিভিন্ন বাড়ি থেকে ছাগল সহ বিভিন্ন সামগ্রী চুরি করার অভিযোগ রয়েছে।

৩০ জুলাই ছাগল চুরি করার অপরাধে গৌরনগর ২ নং ওয়ার্ড এলাকা থেকে কিষান শব্দকরকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ। তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। কিষাণ শব্দকর বিভিন্ন নেশার সাথে জড়িত রয়েছে বলেও জানা যায়।বৃহস্পতিবার দুপুরবেলা তাকে কৈলাসহর থানা থেকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করা হয়।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top