News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে পড়ুয়া মৃত্যু, নিকাশি ও বেসমেন্ট উভয়কেই দুষলেন মন্ত্রী অতিশী
Image

দিল্লিতে পড়ুয়া মৃত্যু, নিকাশি ও বেসমেন্ট উভয়কেই দুষলেন মন্ত্রী অতিশী

নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): দিল্লির কোচিং সেন্টারে পড়ুয়া মৃত্যুর ঘটনায়  নিকাশি ব্যবস্থা ও বেসমেন্ট উভয়কেই দুষলেন মন্ত্রী অতিশী। তিনি এদিন বলেন, “অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট এসেছে এবং এমসিডি-র তরফেও একটি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে৷ কোচিং সেন্টারের ঘটনায় যে ২টি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ্যে এসেছে, তা হল, ওই এলাকায় জল জমার কারণ ড্রেন। ড্রেন দখল করে তার উপর কোচিং সেন্টার চলায় ড্রেন পরিষ্কার ছিল না, ফলে জল নামছিল না। আর যেভাবে কোচিং সেন্টারগুলো বেসমেন্টে ক্লাস চালাচ্ছিল এবং লাইব্রেরি ছিল, তা পুরোপুরি অবৈধ। যে ইঞ্জিনিয়ার সেখানকার ড্রেনের জন্য দায়ী, ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত তথ্য আগামী কয়েকদিনের মধ্যেই আসবে এবং যারা দায়ী হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ড্রেনের উপর যে সমস্ত কোচিং সেন্টার চলছে, সেই সব অবৈধ দখলকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে  দেওয়া হবে।

উল্লেখ্য, দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির জল ঢুকে তিন আইএএস পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। বুধবার সকালেও বিক্ষোভ প্রদর্শন করলেন শিক্ষার্থীরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা। এক ছাত্রী জানিয়েছেন, “আমাদের দাবি পূরণ না হওয়ায় আমরা আন্দোলন করছি। তবে, এমন কিছু বিষয় রয়েছে যার সমাধানের জন্য আমরা আশাবাদী। আমরা ক্রমাগত দিল্লি পুলিশের সঙ্গে কথা বলছি এবং আমরা একটি ফলপ্রসূ ফলাফলের আশা করছি। আমরা আমাদের দাবিতে কিছু পরিবর্তন আনব, কারণ মনে হচ্ছে সেগুলির কিছু পূরণ করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top