News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কুল কলেজে শিক্ষক সংকট দূরীকরণ সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বাম দুই ছাত্র সংগঠনের
Image

স্কুল কলেজে শিক্ষক সংকট দূরীকরণ সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বাম দুই ছাত্র সংগঠনের

আগরতলা, ৩১ জুলাই: রাজ্যের স্কুল কলেজে শিক্ষক সংকট দূরীকরণ সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে বাম দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ। 

এসএফআই -এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যের স্কুলগুলো বন্ধ করে দেওয়া পরিকল্পনা করছে। দীর্ঘদিন ধরে স্কুলগুলি শিক্ষক স্বল্পতা ভুগছে। কিন্তু সমস্যা নিরসনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার। ছাত্র ছাত্রীদের ভবিষ্যত অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছে। তাই এসএফআই এবং টিএসইউ-এর তরফ থেকে পাঁচ দফা দাবি জানিয়েছে।

দাবিগুলো হল, সরকারী স্কুল বন্ধ করা যাবে না, শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক ও ব্যর্থ বিদ্যাজোতি প্রকল্প বাতিল করা, স্কুল কলেজে শিক্ষক সংকট দূরীকরণ, সরকারী ও বেসরকারী উভয়ক্ষেত্রে পড়াশোনা খরচ কম করা এবং নিয়মিত স্টাইপেন্ড প্রদান করতে হবে।

Releated Posts

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top