News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতীয় গণতন্ত্রে কাউকে মিথ্যা অভিযুক্ত করা যায় না : অখিলেশ যাদব
Image

ভারতীয় গণতন্ত্রে কাউকে মিথ্যা অভিযুক্ত করা যায় না : অখিলেশ যাদব

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালকে ‘অবৈধভাবে’ গ্রেফতার ও তাঁর স্বাস্থ্যের অবনতির প্রেক্ষিতে মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করলেন ইন্ডি জোটের নেতারা। সেখানে উপস্থিত হন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। তিনি বলেছেন, “আমি নির্বাচনের আগে একটি কথা বলেছিলাম, দিল্লির (কেন্দ্রীয় সরকার) পাশে এমন অনেক সংস্থা রয়েছে, যারা সময়ে সময়ে রাজনীতিবিদদের হয়রানি করে, এই সংস্থাগুলি বিচার পেতে দেয় না..আমরা ক্ষমতায় এলে এই ধরনের সংগঠন চিরতরে শেষ করে দেব। আমাদের গণতন্ত্রে কাউকে মিথ্যা অভিযুক্ত করা যায় না।”এদিনের প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা গোপাল রাই, এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার, সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা, কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল প্রমুখ।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top