News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব
Image

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি তথা সাংসদ অখিলেশ যাদব। তাঁর দাবি, বিজেপি সরকারের আমলেই সর্বাধিক প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে এবং এই কারণেই বিপুল সংখ্যক যুবক দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে সামিল হয়েছিলেন।

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অখিলেশ যাদব পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) সংশোধনী বিল, ২০২৬-এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, নতুন সংশোধনী আনার আগে সরকারকে জানাতে হবে, আগের আইনের অধীনে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অখিলেশ বলেন, “বর্তমান সরকারেরই এর দায় নিতে হবে। বিজেপি সরকারের আমলেই সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে। মানুষ তা জানে। আর সেই কারণেই দিল্লিতে এত বিপুল সংখ্যক যুবক রাস্তায় নেমেছিল।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “এটি আগের আইনেরই সংশোধনী। আগের আইনের অধীনে কতজনকে গ্রেফতার করা হয়েছে? শুধু উত্তরপ্রদেশেই ২০টির বেশি প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। বলুন তো, ওই ঘটনাগুলিতে কতজনকে ধরা হয়েছে? সরকার এবং তাদের সহযোগীরাই যখন এসবের সঙ্গে জড়িত, তখন আইনের কাছ থেকে আর কী আশা করা যায়?”

এদিকে, সংসদ চত্বরে রামমন্দিরের অনুদান তছরুপের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান সমাজবাদী পার্টির সাংসদরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা “চাঁদা চোর, গদ্দি ছোড়” স্লোগান তোলেন এবং ঘটনার জবাবদিহি দাবি করেন।

রামমন্দিরের অনুদান সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গ টেনে অখিলেশ যাদব বলেন, “যারা দানপাত্রই রক্ষা করতে পারেনি, যারা মানুষের ভক্তিভরে দেওয়া অনুদান সুরক্ষিত রাখতে পারেনি, তারা কীভাবে প্রশ্নফাঁস রুখবে বা পরীক্ষা বাতিল হওয়া আটকাবে? যারা মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতে পারে, তারাই যুব সমাজের ভবিষ্যৎ নিয়েও ছিনিমিনি খেলছে।”

শেষে কেন্দ্র সরকারকে আক্রমণ করে সমাজবাদী পার্টি প্রধান বলেন, “সরকারই আজ দেশের সবচেয়ে বড় সংকট।”

Releated Posts

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top