News Flash

Image

এনসিপি নেতা নবাব মালিকের জামিন সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): সুপ্রিম কোর্টে জামিন পেলেন এনসিপি নেতা নবাব মালিক। আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার হওয়া নবাব মালিককে মঙ্গলবার জামিন দিল দেশের শীর্ষ আদালত। প্রবীণ নেতার শারীরিক অসুস্থতার জন্য জামিনের আবেদন জানানো হয়েছিল। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এনসিপি নেতার জামিন মঞ্জুর করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বোম্বে হাইকোর্টে নবাব মালিকের জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন বৈধ থাকবে।

উল্লেখ্য, এদিনই গরু পাচার মামলায় জামিন পেয়েছেন বীরভূমের তৃণমূল অনুব্রত মণ্ডল। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চেই তৃণমূল নেতার জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ অনুব্রতের জামিন মঞ্জুর করলেও এখনই তিনি দিল্লির তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না। সিবিআই মামলায় জামিন পেলেও ইডি-র মামলা এখনও ঝুলে রয়েছে।

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

কলকাতায় ৪,০০০ কোটির ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলায় ১ লক্ষ কোটির বিনিয়োগ পরিকল্পনা

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top