News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হরিয়ানার তৃতীয়বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে: সাংসদ বিপ্লব কুমার দেব
Image

হরিয়ানার তৃতীয়বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই:
হরিয়ানার তৃতীয়বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। কংগ্রেসের রাজনীতি দেখেছে হারিয়ানাবাসী। কংগ্রেস গুণ্ডামীর রাজনীতি করে। তাই এই নির্বাচনে হারিয়ানার মানুষ বিজেপিকেই বেছে নেবে। সোমবার এক সর্বভারতীয় বৈদ্যুতিক মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটাই জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিনের সাক্ষাৎকারে তিনি বলেন, বিজেপি মহিলা, যুবক কৃষক এবং গরিবদের উন্নয়নে কাজ করছে। স্বচ্ছভাবে চাকরির ব্যবস্থা করছে। কিন্তু কংগ্রেস সরকারের স্বচ্ছ কোন পরিকল্পনা নেই।  রাহুল গান্ধী সংসদ ভবনে দাঁড়িয়ে যে ধরনের কথাবার্তা বলেন সেগুলো বিরোধী দলনেতা হিসেবে তাকে শোভা দেয় না। তিনি সংসদ ভবনের মর্যাদা এবং গরিমাকে বিনষ্ট করেন বলে অভিমত সাংসদ বিপ্লব দেবের। 

তিনি আরো বলেন, কংগ্রেস একের পর এক বিভিন্ন প্রশ্ন তুলে এনে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করে। কিন্তু তারা যে ধরনের অভিযোগ তোলে সেগুলোর কোন ভিত্তি নেই। বিরোধীরা বলছে, অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের জন্য সরকার কিছু করেনি। কিন্তু তারা জানেই না, গোটা দেশের মধ্যে শুধুমাত্র হারিয়ানায় আশা কর্মীরা সব থেকে বেশি বেতন পাচ্ছেন। জাতিগত জনগণনা বিষয়ক মতামত ব্যক্ত করতে গিয়ে বিপ্লব কুমার দেব বললেন, এটা রাহুল গান্ধীর স্বপ্নই থেকে যাবে। যেভাবে তিনি সংসদে দাঁড়িয়ে জাতিগত জনগণনার বিষয়টি বলেছেন তা উনাকে শোভা পায় না কেননা তিনি সরকারে বসে নেই।

এদিকে আম আদমি পার্টি সম্পর্কে বলতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বললেন আম আদমি পার্টির নিজের কোন গ্যারান্টি নেই। তাই তারা সাধারণ মানুষকে যে গ্যারান্টি দিচ্ছে তার কোন ভিত্তি নেই। সাধারণ মানুষ জানে কাকে ভোট দিতে হবে। তিনি বলেন, বিজেপি জানে কিভাবে রাজনীতি করতে হয়। রাজনৈতিক সমীকরণ জানি এই দল। বিজেপি উন্নয়নের লক্ষ্যে কাজ করে বলে এদিন সাক্ষাৎকারে দাবি করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top