News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের ধর্ষণের শিকার এক নাবালিকা, থানায় মামলা, বিষপানে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের
Image

ফের ধর্ষণের শিকার এক নাবালিকা, থানায় মামলা, বিষপানে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ জুলাই: ফের ধর্ষণের শিকার এক নাবালিকা কন্যা। এবার ১৬ বছর বয়সী নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে। রবিবার এনিয়ে পক্সো অ্যাক্টে একটি  মামলা লিপিবদ্ধ করে তেলিয়ামুড়া থানার পুলিশ।

ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ জানিয়েছেন, আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে তেলিয়ামুড়া থানাধীন নর্থ পুলিনপুর এলাকার এক ১৬ বছর বয়সী নাবালিকা’কে পার্শ্ববর্তী এলাকার ২৮ বছর বয়সী বার্ষা দেববর্মা নামের এক বিবাহিত যুবক জোরপূর্বক ধর্ষণ করে বলে ধর্ষিতার নাবালিকার পরিবারের তরফে তেলিয়ামুড়া থানায় অভিযোগ জানানো হয়।

সেই সঙ্গে অভিযোগে এটাও উল্লেখ ছিল যে ওই নাবালিকাকে নাকি অভিযুক্ত ব্যক্তি বিষ খায়িয়ে হত্যা করার চেষ্টা করেছে। পরবর্তীতে পুলিশ প্রাথমিক তদন্ত করে এটা জানতে পারে যে, চলতি মাসের গত ২০ তারিখ ধর্ষিতা ওই নাবালিকা সহ অভিযুক্ত বার্ষা দেববর্মা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে তড়িঘড়ি দুজনকেই উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা গুরুতর প্রত্যক্ষ করতে পেরে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেয় রাজধানী আগরতলার জি.বি হাসপাতালে।

সেখানে চিকিৎসা শেষে ধর্ষিতা ওই নাবালিকা সহ নাবালিকার পরিবারের লোকজন রবিবার তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয় এবং ধর্ষণকারীর নাম পরিচয় দিয়ে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করে। অভিযোগ হাতে পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি মামলা লিপিবদ্ধ করে তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানায় দায়েরকৃত ওই মামলার নম্বর ৫১-২০২৪। সেই সঙ্গে তেলিয়ামুড়া থানা সূত্রে এটাও জানা যায়, বর্তমানে অভিযুক্ত ওই অভিযুক্ত যুবক রাজধানী আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং পুলিশ নজরদারি রেখেছে অভিযুক্ত ওই যুবকের উপর। পুলিশ সূত্রটি আরো জানায়, অভিযুক্ত ওই যুবক সুস্থ হয়ে উঠলে তাকে গ্রেপ্তার করা হবে।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top