News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হকার উচ্ছেদের ঘটনায় কংগ্রেসের বিক্ষোভ উদ্য়পুরে
Image

হকার উচ্ছেদের ঘটনায় কংগ্রেসের বিক্ষোভ উদ্য়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ জুলাই: গত ২৫ শে জুলাই বৃহস্পতিবার উদয়পুর পৌরপরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উদয়পুর শহরে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদের  ঘটনার প্রতিবাদে সোমবার গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি জামতলা কংগ্রেস দলের অফিস থেকে শুরু করে সেন্ট্রাল রোড, পুরানো মটরস্ট্যান্ড, নিউটাউন রোড হয়ে পৌর পরিষদের অফিসের সামনে এসে হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

গোমতী জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পাল বলেন, উদয়পুর শহর পরিস্কারের নামে কয়েক দিন পর পর বুলডোজার নামিয়ে গরীব ব্যবসায়ীদের উপর যে ভাবে দমন পীড়নের ব্যবস্থা করছে এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উদয়পুর উন্নয়ন হোক কিন্তু হকারদের উপর দমন পীড়ন করে নয়। হকারদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর হকারদের উচ্ছেদ হোক তবে বুলডোজার চালিয়ে নয়।

গত বৃহস্পতিবার হকার উচ্ছেদের নামে হকারদের যে ক্ষতি হয়েছে তার সমস্ত ক্ষতি পূরনের ব্যবস্থা করতে হবে উদয়পুর পৌর পরিষদ কে। নতুবা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান টিটন পাল।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top