News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্তমান কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে অবৈধ অনুপ্রবেশ রুখতে সচেষ্ট : বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব
Image

বর্তমান কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে অবৈধ অনুপ্রবেশ রুখতে সচেষ্ট : বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব

আগরতলা, ২৯ জুলাই: বর্তমান কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে অবৈধ অনুপ্রবেশ রুখতে সচেষ্ট। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব (ডায়াসপোরা এনগেজমেন্ট) অঙ্কন ব্যানার্জি।আজ আগরতলার রাজ্য অতিথিশালায় আজ ‘বিদেশ সম্পর্ক অনুষ্ঠান’ শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বিদেশ মন্ত্রকের সহযোগিতায় প্রথমবারের মত এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আলোচনা শুরু করে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব (ডায়াসপোরা এনগেজমেন্ট) অঙ্কন ব্যানার্জি বলেন, দেশের প্রত্যেকটি রাজ্যের প্রশাসনের সাথে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রককে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্দেশ্যে ২০১৭ সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিদেশে বসবাসরত, কর্মরত এবং শিক্ষার জন্য যাওয়া ভারতীয়দের প্রয়োজনীয় সুবিধা প্রদান, কনস্যুলার পরিষেবা ও অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকারকে সহায়তা করতে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ফলে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও রাজ্য সরকার উভয়ই তাদের দায়িত্ব, করণীয়, সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হচ্ছে। 

তিনি বলেন, বর্তমানে বিদেশে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ ভারতীয় রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশী রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশী রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীতে। এছাড়াও তিনি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক প্রবাসী ভারতীয়, বিদেশে কর্মরত ও শিক্ষার সুযোগ নিতে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের কিভাবে সাহায্য সহযোগিতা করে থাকে, কিভাবে বিভিন্ন সুবিধা দেওয়া হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রিজিওন্যাল পাসপোর্ট অফিসার আশিষ মিদ্দা বলেন, আরপিও কলকাতার আওতায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। আগরতলায় পাসপোর্ট সেবা কেন্দ্র এবং ধর্মনগরে পোস্ট অফিস পাসপোর্ট সেবাকেন্দ্র রয়েছে। প্রতিদিন আগরতলায় ২৭০ জন এবং ধর্মনগরে ৪০ জন পাসপোর্টের জন্য আবেদনকারীর সাক্ষাৎ নেওয়া হয়।

অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কেন্দ্রীয় যুগ্ম সচিব অঙ্কন ব্যানার্জি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে অবৈধ অনুপ্রবেশ রুখতে সচেষ্ট। এক্ষেত্রে রাজ্য ও কেন্দ্র সরকারকে এক জোট হয়ে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ, বিদেশে মৃত রাজ্যবাসীর দেহ আনা সহ আরও কিছু সমস্যা নিয়ে বিদেশমন্ত্রকের প্রতিনিধিদের অবগত করেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন ডিজিপি (ইন্টিলিজেন্স) অনুরাগ। 

অনুষ্ঠানে বিদেশ মন্ত্রকের অবর সচিব রুসাল গর্গ বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং অসুবিধা, শ্রমিক কল্যাণ নিয়ে অধিকর্তা (ইপি এন্ড ডাব্লু) নিতেশ কুমার, সুরক্ষিত এবং বৈধ অভিবাসন নিয়ে প্রোটেক্টর অব ইমিগ্রেন্টস তনয়া দে আলোচনা করেন। এই অনুষ্ঠানে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তাগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top