News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৩ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে রেলস্টেশন থেকে আটক করল পুলিশ
Image

২৩ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে রেলস্টেশন থেকে আটক করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:
কোনভাবেই বন্ধ হচ্ছে না রাজ্যের অবৈধ অনুপ্রবেশ। ২৩ জন বাংলাদেশী নাগরিককে আগরতলা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করেছে জিআরপি পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে ওসি তাপস দাস ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে খবর আসে শনিবার বিকেলে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক দূরপাল্লার ট্রেনে করে অন্যান্য রাজ্যে যাবেন। এই খবরের ভিত্তিতে পুলিশ শনিবার দুপুর থেকে উৎপেতে বসেছিল। পরে সন্দেহ হলে আগরতলা রেলস্টেশন থেকে প্রথমে ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করে জিআরপি থানার পুলিশ। পরবর্তীতে আরও ২৩ জনকে আটক করা হয়েছে।

ধৃতরা সকলেই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ অধিকারীক। তারা প্রত্যেকেই চেন্নাইয়ে যাওয়ার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। চেন্নাই গিয়ে তারা কাজের যোগদান করবে বলে জানিয়েছে।  আগরতলা রেলপথকে ব্যবহার করে তারা বহিরাজ্যে দূরপাল্লার ট্রেনে করে পাড়ি দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে পুলিশ তাদের রবিবার আদালতের প্রেরণ করেছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিক।

তবে প্রতিনিয়ত কিভাবে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে এত বাংলাদেশী নাগরিকেরা ভারতে প্রবেশ করছেন সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই বাংলাদেশী নাগরিকেরা অবৈধভাবে ভারতে প্রবেশ করার ঘটনা উঠে আছে। রেলস্টেশন এমনকি বিমানবন্দরেও তাদের গ্রেফতার করছে পুলিশ। কিভাবে তারা সীমান্ত পেরিয়ে রাজ্যে নিরাপদে প্রবেশ করছে সেটাই বড় প্রশ্ন।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

টিটিএএডিসি-র নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন আইএএস আধিকারিক শান্তনু

আগরতলা, ১০ জুন,: ত্রিপুরা সরকার প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করে প্রবীণ আইএএস আধিকারিক শান্তনুকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top