News Flash

  • Home
  • Uncategorized
  • ডিমা হাসাওয়ে অপহৃত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত দুই কর্মী
Image

ডিমা হাসাওয়ে অপহৃত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত দুই কর্মী

হাফলং (অসম), ২৮ জুলাই (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে আবারও অপহরণের ঘটনা সংগঠিত হয়েছে। এবার ডিমা হাসাও জেলার লাইসং এলাকা থেকে বন্দুকের নলের মুখে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা সড়ক নির্মাণের কাজে যুক্ত নির্মাণ সংস্থার দুই কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে। এদিকে ডিমা হাসাও পুলিশ এই অপহরণের ঘটনা সম্পর্কে মুখে কলুপ এঁটে বসেছে, কিছুন বলতে চাইছে না।

প্রাপ্ত তথ্য মতে, শুক্রবার রাত অনুমানিক ৯-টা থেকে ১০-টার মধ্যে মাহুর থানার অন্তর্গত নিয়ানগ্লো পুংগ-এর অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থার রেহির ক্যাম্পে ১০ থেকে ১২ জনের অজ্ঞাতপরিচয় বন্দুকধারী হানা দিয়ে বন্দুকের নলের মুখে তুলে নিয়ে যায় ওই নির্মাণ সংস্থার দুই কর্মীকে।

জানা গেছে, অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থা মাহুর থেকে তামেলং পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিযুক্ত। এদিকে শুক্রবার রাতে সংগঠিত এই অপহরণের ঘটনা সংগঠিত হওয়ার পর পুলিশ অভিযান চালিলালেও অপহৃতদের এখনও কোনও সন্ধান মেলেনি। নির্মাণ সংস্থার অপহৃত দুই কর্মীর নাম জানা যায়নি।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top