News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ববিদ্যালয়ে পাঠরতা ভাড়াটিয়া যুবতীকে ধর্ষণের চেষ্টা বাড়ির মালিকের
Image

বিশ্ববিদ্যালয়ে পাঠরতা ভাড়াটিয়া যুবতীকে ধর্ষণের চেষ্টা বাড়ির মালিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ ভাড়াটিয়া যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বাড়ির মালিকের rapelogoবিরুদ্ধে৷ এমর্মে আগরতলা পশ্চিম মহিলা থানায় বিশ্ববিদ্যালয়ে পাঠরত ঐ নির্যাতিতা যুবতী এফআইআর দায়ের করেছেন৷ ঘটনাকে কেন্দ্র করে বাধারঘাটের শ্রীপল্লি এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অভিযুক্ত বাড়ির মালিকের নাম মৃনাল কান্তি মজুমদার৷
বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই এই ঘটনাটি ঘটে৷ বাড়ির মালিক মৃণাল কান্তি মজুমদার ঘটনার পর পালিয়ে আত্মগোপন করেছে৷ অভিযুক্ত ব্যক্তি পূর্ত দপ্তরের ইঞ্জিনীয়ার৷ ঘটনার বিবরণ দিয়ে ঐ যুবতী জানিয়েছেন, এদিন সকালে দা খোঁজার বাহানায় বাড়ির মালিক মৃণাল মজুমদার ভাড়াটিয়া ঐ যুবতীর ঘরে ঢুকে৷ যুবতী কিছু বুঝে ওঠার আগেই মৃণাল তাকে ঝাপটে ধরে৷ সঙ্গে সঙ্গেই মেয়েটি চিৎকার করলে মৃণাল ঘর থেকে বেরিয়ে যায়৷ মেয়েটির চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন ছুটে যায়৷ আতঙ্কগ্রস্থ অবস্থায় নির্যাতিতা যুবতী চলে আসেন পশ্চিম আগরতলা মহিলা থানায়৷ বাড়ির মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন তিনি৷ মামলার নম্বর ৬৯/১৬৷ তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৪(বি) ও ৪৪৮ ধারায় মামলা নেওয়া হয়েছে৷ ঘটনার সঙ্গে সঙ্গেই মৃণাল কান্তি মজুমদার বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করেছেন৷ পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে৷ ঐ উপজাতি যুবতীটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ ঘটনার ঘর ছড়িয়ে পড়তেই বাধারঘাট শ্রীপল্লি এলাকায় ছিঃ ছিঃ রব উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top