News Flash

  • Home
  • প্রধান খবর
  • মমতার অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন না অধীর, কংগ্রেস নেতার মতে তিনি মিথ্যে বলছেন
Image

মমতার অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন না অধীর, কংগ্রেস নেতার মতে তিনি মিথ্যে বলছেন

কলকাতা, ২৭ জুলাই (হি. স.) : নীতি আয়োগের বৈঠকে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি, এই অভিযোগ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, মমতার এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন না কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীরের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন।শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  কিন্তু ২ ঘণ্টা পরই বৈঠক থেকে বেরিয়ে আসেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে বলতে দেওয়া হয়নি। ৫ মিনিটে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে’। এ প্রসঙ্গে অধীর বলেছেন, “নীতি আয়োগ বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, আমার মনে হচ্ছে তিনি মিথ্যা বলছেন। একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি কথা বলতে না দেওয়া হয়, তা খুবই আশ্চর্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন সেখানে কী ঘটবে…তার কাছে স্ক্রিপ্ট ছিল।”অধীর আরও বলেছেন, “নির্বাচন হোক অথবা না হোক বাংলায় আমরা যে ধরনের নৈরাজ্যের মুখোমুখি হচ্ছি… পৌর নির্বাচনে, আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি… জোর করে তারা নির্বাচনে জিতেছে… লোকসভা নির্বাচনের সময়, ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল তাই কিছু জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে সব জায়গায় ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে… বিরোধী কর্মীদের প্রতিনিধিদের জোর করে মারধর করে বা ঘুষ দিয়ে তাদের দলে যোগদান করানো হয়। কেউ তাদের কথা না শুনলে তাদের মেরে ফেলা হবে। জলপাইগুড়িতে আমাদের কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল…মমতা ব্যানার্জি যখন দিল্লিতে আসেন তখন তিনি একজন সাধু হন, কিন্তু বাংলায় তার দল শয়তান।”

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top