News Flash

  • Home
  • দিনের খবর
  • হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে এসে আক্রান্ত খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট, আটক দুই রক্ষী
Image

হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে এসে আক্রান্ত খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট, আটক দুই রক্ষী

কল্যাণী, ২৭ জুলাই (হি.স.): হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে এসে নিরাপত্তা রক্ষীদের হাতে প্রহৃত হলেন বিধাননগর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত বালা। ঘটনাটি কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। শুক্রবার বুকে ব্যথা নিয়ে তাঁর ভাই অসুস্থ অবস্থায় ভর্তি হন ওই হাসপাতালে। শনিবার সকালে পরিবারের অন্যান্য আত্মীয়দের সঙ্গে সুশান্ত বালাও ভাইকে দেখতে আসেন। অভিযোগ, ছোট ভাই প্রথমে খাবার নিয়ে হাসপাতালে ঢুকতে গেলে নিরাপত্তায় থাকা কর্মীরা বাধা দেয় এবং ধাক্কাধাক্কি করে। ঘটনা দেখে ডেপুটি ম্যাজিস্ট্রেট ঠেকাতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর মুখে তিনটি সেলাই পড়েছে। এই ঘটনায়  তিনি কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ২ নিরাপত্তা রক্ষীকে ইতিমধ্যেই আটক করেছে।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top