News Flash

  • Home
  • দেশ
  • কথা বলছিলাম, তখন মাইক বন্ধ করা হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ মমতার
Image

কথা বলছিলাম, তখন মাইক বন্ধ করা হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ মমতার

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছেন। আর বৈঠকে যোগ দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি। মমতা বলেছেন, “আমি কথা বলছিলাম, তখন মাইক বন্ধ করা হয়েছে।” রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে এদিন নীতি আয়োগের বৈঠক হয়।বৈঠক থেকে বেরিয়ে মমতা বলেছেন, “আমি কথা বলছিলাম, আমার মাইক বন্ধ করা হয়েছে। আমি বললাম, আমাকে কেন বাধা দিলেন, কেন বৈষম্য করছো। আমি যে বৈঠকে যোগ দিচ্ছি, তাতে আপনাদের খুশি হওয়া উচিত। বিরোধী দল থেকে শুধুমাত্র আমিই আছি এবং আপনারা আমাকেও কথা বলতে বাধা দিচ্ছেন…এটা শুধু বাংলার অপমান নয়, সব আঞ্চলিক দলেরও অপমান।”মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, “আমি বলেছি আপনাদের (কেন্দ্রীয় সরকার) রাজ্য সরকারের সঙ্গে বৈষম্য করা উচিত নয়। আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে মাত্র ৫ মিনিট কথা বলতে দেওয়া হয়েছিল। আমার আগে লোকেরা ১০-২০ মিনিট কথা বলেছিল। বিরোধী দল থেকে আমিই একমাত্র অংশগ্রহণ করছিলাম, কিন্তু তবুও আমাকে কথা বলতে দেওয়া হয়নি। এটা অপমানজনক।”

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top