চেন্নাই, ২৭ জুলাই (হি.স.): কেন্দ্রীয় বাজেটে এবার বঞ্চনার অভিযোগ আনলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আর সেই কারণেই নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে স্ট্যালিন বলেছেন, “কেন্দ্রের বিজেপি সরকার তামিলনাড়ুকে ক্রমাগত অবহেলা করছে।”এক ভিডিও বার্তায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, “কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, তা তামিলনাড়ু এবং বিজেপিকে বয়কট করা লোকজনের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কাজ বলে মনে হচ্ছে। যারা ইন্ডিয়া জোটকে ভোট দিয়েছে তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তিনি একটি বাজেট তৈরি করেছেন। কেন্দ্রের বিজেপি সরকার তামিলনাড়ুকে ক্রমাগত অবহেলা করছে।”

কেন্দ্রের বিজেপি সরকার তামিলনাড়ুকে ক্রমাগত অবহেলা করছে : এম কে স্ট্যালিন
Releated Posts
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…
রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী
জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…
শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত
রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…


















