কিশনগঞ্জ, ২৬ জুলাই (হি. স.) : ইন্দো-নেপাল সীমান্তের যোগবানী থানা এলাকার কুশমাহা গ্রামের নয়াটোলায় দু’টি বাড়ি থেকে ৬৮ কেজি গাঁজা উদ্ধার হয়। শুক্রবার পুলিশ ও এসএসবি’র যৌথ অভিযানে এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।জানা গেছে, এদিন ভোরে যৌথ বাহিনী প্রথমে নয়াটোলায় স্থানীয় মহম্মদ হারুনের বাড়িতে হানা দেয়। সেখান থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার হয়। এরপর হারুন জানায়, পাশের বাড়িতেও আরও ৩৪ কেজি গাঁজা লুকানো আছে। সেখানে হানা দিয়ে বাকি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় মহম্মদ হারুন ছাড়াও মহম্মদ সাব্বির ও মহম্মদ ইরশাদকে গ্রেফতার করা হয়।ফরবেসগঞ্জের ডিএসপি মুকেশ কুমার সাহা জানান, প্রথমে এসএসবি পুলিশকে এই খবর দেয়। জানা গিয়েছে, সীমান্ত সংলগ্ন এই গ্রামটিতে ত্রিপুরা, উত্তরবঙ্গ থেকে উন্নতমানের গাঁজা এনে নেপালে পাচার করা হত। এছাড়া কেনাবেচা করা হত। এদিন আরারিয়া আদালতের নির্দেশে ধৃতদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে আরারিয়া জেলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কিশনগঞ্জে ৬৮ কেজি গাঁজা সহ গ্রেফতার ৩
Tags:
Releated Posts
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…
তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ
হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…
আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’
বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…


















