News Flash

Image

কিশনগঞ্জে ৬৮ কেজি গাঁজা সহ গ্রেফতার  ৩

কিশনগঞ্জ, ২৬ জুলাই (হি. স.) :  ইন্দো-নেপাল সীমান্তের যোগবানী থানা এলাকার কুশমাহা গ্রামের নয়াটোলায় দু’টি বাড়ি থেকে ৬৮ কেজি গাঁজা উদ্ধার হয়। শুক্রবার  পুলিশ ও এসএসবি’র যৌথ অভিযানে এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।জানা গেছে, এদিন ভোরে যৌথ বাহিনী প্রথমে নয়াটোলায় স্থানীয় মহম্মদ হারুনের বাড়িতে হানা দেয়। সেখান থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার হয়। এরপর হারুন জানায়, পাশের বাড়িতেও আরও ৩৪ কেজি গাঁজা লুকানো আছে। সেখানে হানা দিয়ে বাকি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় মহম্মদ হারুন ছাড়াও মহম্মদ সাব্বির ও মহম্মদ ইরশাদকে গ্রেফতার করা হয়।ফরবেসগঞ্জের ডিএসপি মুকেশ কুমার সাহা জানান, প্রথমে এসএসবি পুলিশকে এই খবর দেয়। জানা গিয়েছে, সীমান্ত সংলগ্ন এই গ্রামটিতে ত্রিপুরা, উত্তরবঙ্গ থেকে উন্নতমানের গাঁজা এনে নেপালে পাচার করা হত। এছাড়া কেনাবেচা করা হত। এদিন আরারিয়া আদালতের নির্দেশে ধৃতদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে আরারিয়া জেলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top