News Flash

  • Home
  • দেশ
  • শিনখুন লা টানেল প্রকল্পের কাজের সূচনা, লাদাখে তরান্বিত হবে আর্থ-সামাজিক উন্নয়ন
Image

শিনখুন লা টানেল প্রকল্পের কাজের সূচনা, লাদাখে তরান্বিত হবে আর্থ-সামাজিক উন্নয়ন

লাদাখ, ২৬ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে রিমোটের বোতাম টিপে শিনখুন লা টানেল প্রকল্পের কাজের সূচনা করেছেন। লাদাখের দ্রাস সেক্টরে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহানের উপস্থিতিতে শিনখুন লা টানেল প্রকল্পের প্রথম বিস্ফোরণ ঘটান। একইসঙ্গে কাজেরও সূচনা হয়েছে। নিমু-পাদুম-দারচা রোডে ৪.১ কিলোমিটার দীর্ঘ এই টানেলের উচ্চতা হবে প্রায় ১৫,৮০০ ফুট। এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু টানেল। এর ফলে সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে যেমন সুবিধা হবে তেমনই লাদাখে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও তরান্বিত হবে।শিনখুন লা টানেলের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এখন লাদাখেও উন্নয়নের নতুন ধারা তৈরি হয়েছে। শিনখুন লা টানেলের নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে, লাদাখ সারা বছর এবং প্রতিটি মরশুমে দেশের সঙ্গে সংযুক্ত থাকবে। এই টানেল লাদাখের উন্নয়ন এবং উন্নত ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার নতুন পথ খুলে দেবে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top