লাদাখ, ২৬ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে রিমোটের বোতাম টিপে শিনখুন লা টানেল প্রকল্পের কাজের সূচনা করেছেন। লাদাখের দ্রাস সেক্টরে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহানের উপস্থিতিতে শিনখুন লা টানেল প্রকল্পের প্রথম বিস্ফোরণ ঘটান। একইসঙ্গে কাজেরও সূচনা হয়েছে। নিমু-পাদুম-দারচা রোডে ৪.১ কিলোমিটার দীর্ঘ এই টানেলের উচ্চতা হবে প্রায় ১৫,৮০০ ফুট। এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু টানেল। এর ফলে সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে যেমন সুবিধা হবে তেমনই লাদাখে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও তরান্বিত হবে।শিনখুন লা টানেলের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এখন লাদাখেও উন্নয়নের নতুন ধারা তৈরি হয়েছে। শিনখুন লা টানেলের নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে, লাদাখ সারা বছর এবং প্রতিটি মরশুমে দেশের সঙ্গে সংযুক্ত থাকবে। এই টানেল লাদাখের উন্নয়ন এবং উন্নত ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার নতুন পথ খুলে দেবে।

শিনখুন লা টানেল প্রকল্পের কাজের সূচনা, লাদাখে তরান্বিত হবে আর্থ-সামাজিক উন্নয়ন
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















