News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাজেটে মহিলাদের স্বশক্তিকরণের বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি বিজেপি সরকার: প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী
Image

বাজেটে মহিলাদের স্বশক্তিকরণের বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি বিজেপি সরকার: প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই: আগামী ২৯ জুলাই সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভা নেত্রী আলকা লাম্বা সংসদ ভবন ঘেরাও করবে। এরই সমর্থন জানিয়ে বৃহস্পতিবার প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এ দিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সংসদ ভবন ঘেরাওয়ের যে কর্মসূচি হাতে নিয়েছেন তাকে সমর্থন জানাচ্ছে প্রদেশ কংগ্রেস। পাশাপাশি এবারের বাজেট অধিবেশন নিয়েও বক্তব্য রাখেন তিনি। উনার কথায়, মোদি সরকার ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণের ঘোষণা দিলেও এখনো পর্যন্ত তার কার্যকর হয়নি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন সেখানে মহিলাদের স্বার্থে এবং সুরক্ষার কথা চিন্তা করে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভা নেত্রী।

এছাড়াও রাজ্যের বুকে মহিলাদের উপর হামলা হজ্জতি হুমকি সহ নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলেও দাবি করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে প্রদেশ মহিলা কংগ্রেস আন্দোলন সংঘটিত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top