News Flash

  • Home
  • দিনের খবর
  • লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ট্রাক-বাসের সংঘর্ষ, মৃত দুই
Image

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ট্রাক-বাসের সংঘর্ষ, মৃত দুই

লখনউ, ২৫ জুলাই (হি.স.): ভয়াবহ দুর্ঘটনা লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে। ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষ। মৃত্যু হয়েছে বাস চালক এবং এক যাত্রীর। আহত একাধিক যাত্রী। ঘটনাটি ঘটে বুধবার মধ্যরাতে।

জানা গেছে, প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে বাসটি বাহরাইচ থেকে দিল্লির দিকে যাচ্ছিল। পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস চালক এবং এক যাত্রীর। গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ৪৫ জন যাত্রী। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। অন্যান্য যাত্রীদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top