News Flash

  • Home
  • খেলা
  • ফ্লাডলাইটে প্লে অফ ম্যাচে সাডেন ডেথে চ্যাম্পিয়ন ঐকতান, রানার্স সরোজ সংঘ

ফ্লাডলাইটে প্লে অফ ম্যাচে সাডেন ডেথে চ্যাম্পিয়ন ঐকতান, রানার্স সরোজ সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ঘড়ির কাটায় তখন ৬টা বেজে ৪০ মিনিট। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্দেশ্য সার্থক। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাডলাইটে ম্যাচ শুরু। সাডেন ডেথে গড়িয়েছে ম্যাচ। সি ডিভিশনের দুই গ্রুপের দুই সেরা দলের খেতাবি লড়াই। আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা। তবে প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করে সরোজ সংঘের বিলাশ দেববর্মা। একইভাবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় ঐকতান যুব সংস্থার  সাধন জমাতিয়া। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় ড্র তে নিষ্পত্তি হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। এতেও চার চার গোলে ম্যাচ ড্র থেকে গেলে স্বাভাবিক কারণে খেলা গড়ায় সাডেন ডেথে। ঐকতান যুব সংস্থা সি ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিয়েছে। ‌ রানার্স সরোজ সংঘ। এদিকে খেলার শুরুর প্রাক্কালে এক বিশেষ অনুষ্ঠানে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। অন্যান্যদের মধ্যে মেয়র দীপক মজুমদার, বিজেপি দলের সভাপতি রাজীব ভট্টাচার্য, টিএফএ সভাপতি প্রণব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top