News Flash

  • Home
  • খেলা
  • কর্নাটকে জাতীয় জুনিয়র মেয়েদের ফুটবলে খেলতে রাজ্য দলের রওয়ানা
Image

কর্নাটকে জাতীয় জুনিয়র মেয়েদের ফুটবলে খেলতে রাজ্য দলের রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য দল রওয়ানা হলো মঙ্গলবার। অনূর্ধ্ব-১৭ জাতীয় জুনিয়র ফুটবল আসরে অংশ নিতে মেয়েদের বিভাগে রাজ্য দল মঙ্গলবার রেল পথে কর্ণাটকের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে কর্নাটকের বেলগামে শুরু হচ্ছে টুর্নামেন্ট। অনূর্ধ্ব ১৭ জাতীয় জুনিয়র মেয়েদের ফুটবল টুর্নামেন্টে ত্রিপুরা দলকে খেলবে। ২৭ জুলাই প্রথম ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ পণ্ডিচেরি। ২৯ জুলাই ত্রিপুরা দ্বিতীয় ম্যাচে খেলবে রাজস্থানের বিরুদ্ধে। ৩১ জুলাই তৃতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে লাক্ষা দ্বীপের বিরুদ্ধে। ৪ আগস্ট গ্রুপ লীগের শেষ ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ মহারাষ্ট্র। ‌ মঙ্গলবারে রওয়ানা হওয়া রাজ্য দলের খেলোয়াড়রা হলো তৃষা দেবনাথ (অধিনায়িকা), হামারি দেববর্মা, ধনিতা রিয়াং, সুখী রানি জমাতিয়া, মমতা দেবী মলসুম, রুমা ঝাড়া, অনিতা গৌড়, ঝলক জমাতিয়া, সোহানা জমাতিয়া,  সোনিয়া দেববর্মা, তুলসী রানী জমাতিয়া, রিয়া জমাতিয়া, জয়া দেববর্মা, সাবমনি উড়াং, দীপিকা দেববর্মা, রবিমালা দেববর্মা, জেসিকা ঝাড়া, স্মৃতি জমাতিয়া, পুনমদীতা দেবনাথ (সহ অধিনায়িকা) সংগীতা দাস, কবিতা সাঁওতাল ও  কুন্তী ওড়াং। কোচ সুশান্ত দেববর্মা, ম্যানেজার রজকিনী দেববর্মা।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top