News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৫ অক্টোবর দুর্গাপুজো কার্নিভাল, পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে ঘোষণা মমতার
Image

১৫ অক্টোবর দুর্গাপুজো কার্নিভাল, পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে ঘোষণা মমতার

কলকাতা,  ২৩ জুলাই (হি. স.) :  ১৫ অক্টোবর দুর্গাপুজো কার্নিভাল । মঙ্গলবার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে এমনটা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় শপথ গ্রহণ পর্বের পর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। ওই বৈঠক হয়েছে বিধানসভায়। উপস্থিত ছিলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার সহ সচিবালয়ের শীর্ষ আধিকারিকরা। ওই বৈঠক শেষে বিধানসভা থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে যান তিনি। “ফোরাম ফর দূর্গোৎসব” এর ডাকে ছিল জরুরি ও পর্যালোচনা বৈঠক । পূজো কমিটির প্রতিনিধি থেকে শুরু করে দমকল বাহিনী, পূর্ত দফতর, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিরা হাজির ছিলেন।  পুজো উদ্যোক্তারা সামিল হন এই বৈঠকে। বিধানসভা প্রাঙ্গণ থেকে সরাসরি পায়ে হেঁটে সটান পৌঁছেছেন তিনি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। পথচলতি জনতা এই আকস্মিক ঘটনাতে হতবাক। বিধানসভা থেকে কড়া পুলিশের নিরাপত্তার মধ্যেই নিজস্ব গাড়ি ছেড়ে দিয়ে চলে যান সেখানে।   এদিকে,  এবছর পুজোর অনুদানও বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ক্লাবগুলির ফায়ার লাইসেন্স সহ সব কর মকুব করেছে রাজ্য সরকার। পুজো কমিটি পিছু গতবার অনুদান ৭০ হাজার থেকে বেড়ে করা হয়েছে ৮৫ হাজার টাকা। এতে খুশি পুজো উদ্যোক্তারা। পুজো কমিটির কর্তাদের জানানো হয়েছে যে, এবছর বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড় মিলবে এই আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি আগামী ১৫ অক্টোবর পুজো কার্নিভ্যাল। দশমীর দিন থেকেই ১৩ ও ১৪ তারিখ প্রতিমা নিরঞ্জন করা যাবে। এছাড়াও এক গুচ্ছ নির্দেশিকা ঘোষণা করা হয়েছে।

Releated Posts

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top