News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোগীকে পরিষেবা প্রদান করে টাকা দাবি করল সরকারি হাসপাতালের কর্মী
Image

রোগীকে পরিষেবা প্রদান করে টাকা দাবি করল সরকারি হাসপাতালের কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই:
রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির বিরুদ্ধে ফের এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন রোগীর পরিজন। এক বৃদ্ধ মহিলাকে পরিষেবা প্রদান করায় ৩০০ টাকা চাইলেন হাসপাতালের কর্মী।

একই বৃদ্ধ মহিলা বেশ কিছুদিন ধরে মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। গতকাল তাকে ছুটি দেওয়া হলে পুনরায় আজ অর্থো বিভাগে দেখানোর জন্য হাসপাতালে নিয়ে আসেন উনার ছেলে। ওই বৃদ্ধ মহিলা চলাফেরা করতে পারেন না।  সেখানে হাসপাতালের এক মহিলা কর্মী থেকে পরিষেবা নিয়েছেন ওই বৃদ্ধ মহিলা। বৃদ্ধ মহিলাকে  হাসপাতালের বিভিন্ন পরিষেবা নিতে সাহায্য করেছেন ওই হাসপাতালের মহিলা কর্মী। তারপর বৃদ্ধ মহিলার ছেলের থেকে ৩০০ টাকা দাবি করেন হাসপাতালের কর্মী ওই মহিলা। রোগীর ছেলের দাবি এর আগেও যতবার তিনি মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছেন ততবার হাসপাতালের যে সকল কর্মীরা পরিষেবা প্রদান করেছেন তারা টাকা দাবি করেছেন।

যেখানে সরকারি হাসপাতালে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বিনা পয়সায় রোগীদের বিভিন্ন পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছেন সেখানে একাংশ এ ধরনের কর্মীদের কারণে বারবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সহ হাসপাতাল কর্তৃপক্ষকে। এ ধরনের একাংশ কর্মীর বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর কঠোর ব্যবস্থা গ্রহণ করুন দাবী শুভবুদ্ধিসম্পন্ন জনগণের।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top