News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লিচুবাগান এলাকায় গুলিকান্ডের ঘটনায় গ্রেপ্তার এক
Image

লিচুবাগান এলাকায় গুলিকান্ডের ঘটনায় গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই:
রাজধানী আগরতলা শহর এলাকার লিচু বাগান সাহাপাড়ায় গতকাল রাতে গুলিকাণ্ডে জড়িত একজনকে জালে তুলতে সক্ষম হয়েছে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ।  সোমবার মধ্যরাতে রাজধানী আগরতলা শহর সংলগ্ন লিচুবাগান সাহাপাড়ায় এলাকার বাসিন্দা শ্যামের ছেলে শচীন এক যুবককে লক্ষ্য করে পরপর তিন রাউন্ডগুলি চালায়। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ভাগ্যিস ওই যুবক প্রাণে বেঁচে যায়।

এব্যাপারে রাতেই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। অভিযোগমূলে পুলিশ তদন্তক্রমে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ জানিয়েছে গোয়ালা বস্তি এলাকার শ্যাম ও  তার ছেলে শচীন নেশা  বাণিজ্যে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। শচীনকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আরো তথ্য বেরিয়ে আসবে  বলে খবর।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top